ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

মেট্রোরেল বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  10:10 AM

news image

গতকাল দীর্ঘ সময় আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকার বিষয়ে তদন্ত করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে ডিএমটিসিএলের সার্কুলারে জানানো হয়েছে।

ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেল অবকাঠামোর একটি বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট ও পড়ে যাওয়ায় গতকাল আগারগাঁও-মতিঝিল সেকশনে সকাল ৯টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিয়ারিং প্যাডটি ভায়াডাক্টের নিচে ও পিলারের ওপরে থাকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির