ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

মেসির বিশ্বকাপ ছোঁয়ার ছবি টুইট করলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  10:57 AM

news image

নিজে ছিটকে গেছেন, তাতে কী! বন্ধু মেসির বিশ্বজয় যে তাকেও ছুঁয়ে গেছে। তাই তো মেসি বিশ্বকাপ জয়ী হওয়ায় তার ছবি টুইট করে বিশ্বের কাছে ভালোবাসার জানান দিলেন পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে মেসি বন্দনা। সে বন্দনায় সামিল হয়ে মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ছবিতে মেসির হাতে গোল্ডেন বলের ট্রফিও দেখা যায়।

তার এই টুইট হয়তো এও বলে দিচ্ছে, তোমার হাতে এ ট্রফি উঠুক... তা বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার রোমাঞ্চ ছাড়িয়ে ৪-২ গোলে জয় আর্জেন্টিনার, তাতেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন আকাশি-সাদারা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির