ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সিএন্ডএফ সমবায় সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৩,  8:20 PM

news image

বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট সিজন-২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান লিংকন এর পরিচালনায় উদ্বোধনী খেলায় এসোসিয়েশনের উপদেষ্টা উদ্বোধক খন্দকার লতিফুর রহমান আজিম।

প্রধান অতিথি বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগামের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান, সানমার ওশান সিটি অনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক। 

আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি মোঃ মন্জুরুল হক মন্জু,সাধারন সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, টুর্ণামেন্টের আহবায়ক মজিবুর রহমান শাহআলম এবং সদস্য সচীব মো. শাহআলম প্রমুখ।

বক্তারা বলেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির