ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং রাজধানীর কুড়িল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিয়েছেন বিমানবাহিনীর অনুষ্ঠানে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  11:43 AM

news image

যশোরে অবস্থিত বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ (বৃহস্পতিবার) সকালে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। 

যশোরে এই জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচারাভিযান শুরু হবে। এরপর তিনি  ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় সমাবেশে  প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায়, দলীয় সভাপতি তার ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নতুন বার্তা দেবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির