ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

যশোরে শনাক্তের হার ছাড়াল ৬৬ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  11:57 AM

news image

গত ২৪ ঘণ্টায় যশোরে ১৬৬টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ২৬ শতাংশ। তবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৬ শতাংশ। অবশ্য সোমবার (২৪ জানুয়ারি) শনাক্তের হার ছিল ৫২.৭৪ শতাংশ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, যশোরের ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ১১০ জনের, মাগুরার ৩৭টি নমুনার মধ্যে ১২ ও নড়াইলের ৪৮ জনের নমুনা পরীক্ষায় সাত জনের করোনা শনাক্ত হয়। যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির