ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২২,  12:12 PM

news image

রাজধানীর মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী  নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামান্তার বন্ধু নিলয়  বলেন, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সে‌মিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। আমি ও সামান্তা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে ঢাকা মেডিকেল থেকে জানায় সামান্তা মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  বলেন, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় এক মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানান সে মারা গেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির