ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:17 AM

news image

গ্যাস পাইপলাইন কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, (ফার্মগেট হতে পান্থপথ পর্যন্ত সড়কের উভয় পাশে), কাঁঠালবাগান, কলাবাগান, শুক্রাবাদ, ইন্দিরা রোড। এ এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির