ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৬০ শতাংশের উপরে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  12:05 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ২৯১ জন। শনাক্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ। তবে এই সময়ে করোনায় আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রামেক হাসপাতালের নিয়মিত করোনা আপডেট সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়। মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ২৪৬ জন। নমুনা পরীক্ষা করা ৪৬৩ জনের মধ্যে রাজশাহী জেলার ৩৭৭ জন, তাদের মধ্যে শনাক্ত হয় ২৩৭ জন। জয়পুরহাটের ৮৩ জনের মধ্যে ৮ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩ জনের মধ্যে পজেটিভ আসে একজনের। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে জেলায় মোট শনাক্ত হয় ২৮২ জন।

এর আগে গতকাল বুধবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার এ হার ছিল ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে মোট ৪৯ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৫ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১২ জন ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন দুজন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির