ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রাষ্ট্রপতির কাছে ১০ জনের তালিকা যাবে বৃহস্পতিবার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:38 AM

news image

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। ১০ জনের নাম আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সার্চ কমিটির সর্বশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আজকের বৈঠকে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে নামগুলো হস্তান্তর করা হবে। তালিকাটি সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের হেফাজতে রয়েছে। 

এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকটি শেষ হয় রাত ৮টা ২০ মিনিটে। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে সাড়ে ৫টার দিকে পুনরায় বৈঠকটি শুরু হয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির