ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী জেলার শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান ঝুনু আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  2:29 PM

news image

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী জেলার শাখার সভাপতি, বিসিকের সাবেক এজিএম মোঃ হাফিজুর রহমান ঝুনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...)। ১৭ জানুয়ারি ভোর রাত আনুমানিক ৩ টায় রাজশাহী শহরের বোসপাড়ায় তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

হাফিজুর রহমান ঝুনুর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

এক শোকবার্তায় মোঃ মনিরুজ্জামান মনির বলেন, হাফিজুর রহমান ঝুনুর মৃত্যুতে রেলওয়ে পোষ্যদের অধিকার আদায়ের সংগ্রামের অপূরণীয় ক্ষতি সাধিত হল। তাঁর পিতা পাকশী বিভাগীয় স্টেট অফিসের প্রধান অফিস সহকারী আজিজুর রহমান। একজন রেল কর্মচারীর সন্তান হিসেবে তিনি সব সময় রেলওয়ে পোষ্যদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চতর স্থানে আসীন করবেন এই দোয়া করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির