ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

রোববার থেকে আগের সময়ে চলবে আদালত

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২২,  12:15 PM

news image

আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী চলবে আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত নেওয়ার পর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফুল কোর্ট সভায় ২০২৩ সালের আদালতের ক্যালেন্ডারও অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোবরার থেকে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝে ৪৫ মিনিটের বিরতি দিয়ে চলবে ৪টা ১৫ মিনিট পর্যন্ত। আর সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হয়ে মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে চলবে ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিকে, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের সময়সূচিতে এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলছে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির