ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

লঙ্কান শিবিরে প্রথম আঘাত তাইজুলের

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৫,  11:58 AM

news image

গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করে লঙ্কানদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে সেই জুটি ভেঙেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন টাইগার স্পিনার।

ওই ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫২ রান। নিশাঙ্কা ১৫ আর দিনেশ চান্দিমাল ৫ রানে অপরাজিত।

আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। নতুন দিনে সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান।

ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ৩টি করে উইকেট পান মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির