ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  4:13 PM

news image

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::

লালমনিরহাটে চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়জনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি লালমনিরহাট। 
বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সদস্য আসাদুল আশিকিন রতন, হারাটি ইউনিয়ন শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক, লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক জাকিরুল ইসলাম, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু প্রমুখ। 

এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিনসহ হাজার নেতা  কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা,চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তাছাড়া সরকারের নানা সমালোচনা করে দ্রুত সকল ধরনের পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান। এসময় সরকার দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির