ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শনিবার খোলা থাকবে ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২২,  12:25 PM

news image

বাংলাদেশ ব্যাংক আগামী শনিবার দেশে কার্যরত তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে ওই দিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা পূর্ণদিবস খোলা রাখতে নির্দেশনাটি দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টে অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার সপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির