ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শপথ নিতে গিয়ে ফেরদৌস বললেন, জনগণের আস্থার প্রতিদান দেব

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  12:39 PM

news image

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নিয়েছেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে শপথ নিতে গিয়ে সংসদ সদস্য ফেরদৌস বলেন, আমার উপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো। 

শপথ গ্রহণের আগে জাতীয় সংসদ ভবনের প্রতিক্রিয়ায় নায়ক ফেরদৌস বলেন, আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

তিনি ঢাকা-১০ এর আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির