ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শাহ আমানতে যাত্রীর কাছে মিলল ৪ কেজি স্বর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  11:53 AM

news image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে প্রায় চার কেজি স্বর্ণ (৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন) জব্দ করা হয়েছে। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

বুধবার (১ জুন) সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর আসে, শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এসময় স্বর্ণসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির