ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণ : আরও ২ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৩,  12:17 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।

শনিবার (১০ জুন) রাত সাড়ে দশটা ও দিবাগত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম।

তিনি বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ‍্যালেশন বার্ন হয়েছিল।

এ ঘটনায় এর আগে তাজুল ইসলাম নামে আরও এক যুবকের মৃত্যু হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির