ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সপ্তাহজুড়েই বইবে শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  11:50 AM

news image

হঠাৎ করেই তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় নেমে গেছে। দেশের সর্বত্রই অনুভূত হচ্ছে কনকনে শীত। উত্তর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এটি সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত এবং বিস্তার লাভ করতে পারে।

দেশের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে ১১-৮ ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে ।

আবহাওয়াবিদরা ফেব্রুয়ারির ৩ তারিখের পর থেকে শীতের দাপট কমার আভাস জানিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির