ঢাকা ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও ৯ম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট দিতে বাধা নেই—তবু কেন ভয়- মনিরুজ্জামান মনির চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা ক্ষমা ও মুক্তির মহিমান্বিত রাত শবে বরাত শবে বরাতে পুরান ঢাকায় বাহারি হালুয়া-রুটির পসরা, নেই আগের মতো আমেজ র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

সস্ত্রীক করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  12:05 PM

news image

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে  বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের দ্বিতীয়বার করোনা শনাক্ত হয়। মন্ত্রীর মেয়ে এবং সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বেইলী রোডস্থ মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন। মন্ত্রী বীর বাহাদুর ২০২০ সালের ৬ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হন। একই দিন (বৃহস্পতিবার) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারেরও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

গত ৪ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের করোনা শনাক্ত হয়। তিনি ছাড়াও তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সম্প্রতি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়া করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এও আক্রান্ত বেশ কয়েকজন শনাক্ত হয়েছে। এজন্য আবারও বিধিনিষেধের পথে হেঁটেছে সরকার। ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সরকার ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করেছে। এছাড়া ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির