ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাইনবোর্ডে চলছে তল্লাশি, যান চলাচল কম

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:23 AM

news image

রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ভোর থেকেই চলছে পুলিশের তল্লাশি। যাত্রী কিংবা পথচারীকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ খুলে তল্লাশি চালানো হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল কম থাকায় জনসাধারণকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফতুল্লা থানা ও ডিএমপি পুলিশ সাইনবোর্ডে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। ভোর থেকে সকাল ৯টা ১৫টা মিনিট পর্যন্ত কোনো প্রকার মিছিল চোখে পড়েনি। 

সাইদুর রহমান নামের এক যাত্রী বলেন, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। গণপরিবহন না পেয়ে অনেককেই বাড়তি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিকে সাইনবোর্ডে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির