ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২২,  11:35 AM

news image

এই তো মাস দুয়েক আগে ক্রিকেটপ্রেমীদের শোকের সাগরে ডুবিয়ে পৃথিবীকে বিদায় বলেছিলেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। এর মধ্যেই শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।

৪৬ বছর বয়সী এ সাবেক অজি অলরাউন্ডারের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও এখনো বিশ্বাস করতে পারছেন না প্রিয় ক্রিকেটারের এ মৃত্যুর খবর।

অস্ট্রেলিয়া দলে সাইমন্ডসের সঙ্গে দীর্ঘ সময় ড্রেসিং রুম ভাগাভাগি করেছে সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। সতীর্থের মৃত্যুতে শোকার্ত এ ক্রিকেটার এক টুইটে লিখেছেন, ‘এটা সত্যিই খুব বেদনাদায়ক।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির