ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সাকিবের মা ও ৩ সন্তান হাসপাতালে ভর্তি

#

স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০২২,  11:19 AM

news image

ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত আর বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডাজ্বরে ভুগছে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।

সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। এ অবস্থায় এখনই দেশে ফিরবেন কি-না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মা আর তিন সন্তান যখন হাসপাতালে, তখন সাকিবের খেলা চালিয়া যাওয়া কঠিন হবে।

এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, সাকিব এ বিষয়ে সব জানে। তার পরিবারের একাধিক সদস্য অসুস্থ, সে নিয়মিত ফোনে যোগাযোগ করছে। সে দেশে ফিরে যাবে কি-না এ বিষয়ে এখনও আমাদের সঙ্গে তার কথা হয়নি।

সাকিবের স্ত্রী-সন্তান অবশ্য বাংলাদেশে থাকেন না। ছুটিতে ঘুরতে এসেছেন তারা। আলাইনা হাসান অব্রি এর আগে দেশে এলেও বাকি দুই সন্তান এবারই প্রথম এসেছে বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির