ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সার্চ কমিটির কাছে নিজের নাম প্রস্তাব ৩৪ জনের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:27 AM

news image

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি এখন পর্যন্ত ৩২৯ জনের নাম পেয়েছে। তাদের মধ্যে নিজের নাম প্রস্তাব করেছেন ৩৪ জন। গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত নাম দেয়ার জন্য সময় বাড়িয়েছে কমিটি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটির কাছে আসা নামগুলো প্রকাশের প্রস্তাব এসেছে বিশিষ্টজনদের কাছ থেকে। তাই কমিটি যাদের নাম পাবে, সবগুলোই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ৩২৯ জনের নাম আমরা পেয়েছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে ১৩৬ জনের নাম, পেশাজীবীদের থেকে ৪০ জনের, ব্যক্তিগত পর্যায় থেকে এসেছে ৯৯ জনের, ব্যক্তিগত পর্যায়ের সরাসরি প্রস্তাব, নিজে নিজেকে ৩৪ এবং মতবিনিময় সভায় পেয়েছি ২০ জনের নাম। আগামীকাল সন্ধ্যা ৬টার পরে আমাদের মন্ত্রিপরিষদের ওয়েব সাইটে নামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, তালিকা ফাইনাল হওয়ার পরে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আবারো মিটিংয়ে বসবে সার্চ কমিটি। সেখানে বসে তালিকার বাকি সব ঠিক করা হবে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির