ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

সিইসির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৩,  1:48 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠকে সিইসি ছাড়াও চার কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

গত শনিবার ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।

প্রসঙ্গত, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে তারা। গতকাল সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল জাতীয় পাটি ও বিএনপির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির