ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

সিডনির সেমিতে পাক-কিউই দ্বৈরথ

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  12:07 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। সিডনিতে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এ ম্যাচের আগে পরিসংখ্যানের বিচারে কিউইদের থেকে এগিয়ে থাকছে বাবর আজমের দল। তবে সবসময় পরিসংখ্যান কাজে আসে না এটাও সবার জানা, এসব হিসেব-নিকেশ বাদ রেখে উত্তেজনাকর এক সেমিফাইনালের প্রত্যাশা দুই দলের সঙ্গে ভক্তদেরও।

গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সেমিফাইনালে উঠে আসা পাকিস্তানের জন্য মোটেও সহজ ছিল না। কেননা শুরুতেই পরপর দুই ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকলাইন মুস্তাকের শিষ্যরা। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে বাবরের দল নিশ্চিত করেছিল সেমিফাইনাল। অন্যদিকে নিউজিল্যান্ডের চিত্র ছিল ভিন্ন, বেশ সাবলীলভাবেই সেমির পথে উঠে আসে কেইন উইলিয়ামসনের দল। 

দুইদল টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মুখোমুখি হয়েছে, তবে বাবর আজমের দল জয় পেয়েছে ১৭ ম্যাচে। সে কারণে পরিসংখ্যানের বিচারে এগিয়েই আছে পাকিস্তান। যদিও ম্যাচের আগের দিন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন জানিয়েছেন, পাকিস্তান খুবই শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে বলে আশা করি। অতীতের কোনো পরিসংখ্যানে যেতে চাই না আপাতত। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক সংমিশ্রণ আছে। 

এদিকে পাকিস্তানের ব্যাটিং কনসালট্যান্ট ম্যাথু হেইডেন জানিয়েছেন, গ্রুপ পর্বের খেলাগুলো খুবই রোমাঞ্চকর ছিল। দক্ষিণ আফ্রিকার সাথে নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল দুর্দান্ত। প্রত্যেকটা দলই তৈরি করেছিল সম্ভবনা। সেমিফাইনালে যেকোনো কিছুই হতে পারে। তবে সব ছাড়িয়ে ফাইনালের দিকেই চোখ পাকিস্তানের।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির