ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

স্টার্টআপ খাতে ৯৩তম স্থান ধরে রাখল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  12:55 PM

news image

স্টার্টআপ খাতে আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। গত বছরের মতো এবারো বিশ্বের ১০০টি দেশের মধ্যে ৯৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্লিঙ্কের ‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

স্টার্টআপে ১০০ দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত ১৯, পাকিস্তান ৭৬ ও শ্রীলঙ্কা ৯০তম অবস্থানে রয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরাইল, কানাডা, সুইডেন, জার্মানি ও সিঙ্গাপুর।

প্রতিবেদন অনুযায়ী, কঠিন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা স্টার্টআপে নিজেদের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। দুই ধাপ এগিয়ে দেশটির অবস্থান ৯০তম।

তালিকার ১ হাজার শহরের মধ্যে ভারতের ব্যাঙ্গালুরু আছে অষ্টম স্থানে। তালিকায় আঞ্চলিকভাবে ভারতের শহরগুলোই রাজত্ব করছে। ঢাকা ৬৩ ধাপ পিছিয়ে ৩২৬তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় শহর বিবেচনায় ঢাকার অবস্থান ১২তম। অন্যদিকে এবার ১ হাজার শহরের তালিকা থেকে বাদ পড়েছে খুলনা ও চট্টগ্রাম।

বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বলে স্টার্টআপ ব্লিঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, এর জন্য সরকারের প্রয়োজনীয় সমর্থন দরকার। ইন্টারনেট সেবায় স্থিতিশীলতাসহ অবকাঠামোগত উন্নতিকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের নীতিগত সহায়তা, কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপবান্ধব শিল্প-অ্যাকাডেমিক সহযোগিতা বাড়াতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ আগের বছরের তুলনায় স্টার্টআপে চারগুণ বেশি বিনিয়োগ পেয়েছে, যার বেশিরভাগই এসেছে দেশের বাইরে থেকে। স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এটা বড় সুযোগ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির