ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  12:01 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার করোনা টিকা নেওয়া আছে। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার সকালে তিনি নিশ্চিত হন।

এরপর চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। তবে বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি। খবর আল-জাজিরার। 

৯৭ বছর বয়সী মাহাথির একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। 

তিনি মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী। প্রথমবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের মে মাসে পুনরায় বিরোধী দলীয় জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন। যদিও জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছর পর তিনি পদত্যাগ করেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির