ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১৩ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২২,  11:47 AM

news image

চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি মা‌র্কিন ডলার। প্রতি ডলার ১০৬ টাকা দরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার। এ সময়ে সবচেয়ে বেশি ১৯ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এর আগে সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার, জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির