ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

১৫ মাস পর ফিরেই উইকেট নাঈমের

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২২,  11:26 AM

news image

প্রথম সাত ওভার দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলামকে দিয়ে করানোর পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বল তুলে দেন ১৫ মাস পর দলে ফেরা অফ স্পিনার নাঈম হাসানের হাতে। আর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে নিজের প্রথম ওভারেই বাজিমাত করলেন এই স্পিনার। লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে শিকার বানিয়ে দলকে এনে দিয়েছেন দিনের প্রথম সাফল্য।

রোববার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকালে অষ্টম ওভারের পঞ্চম বলে আউট হয়ে ফিরে গেছেন করুনারত্নে। অফ স্ট্যাম্পের বাইরে গতির ওপর বল ছোড়েন নাঈম, সেই বল লেট কাট করতে গিয়ে মিস করে বসেন করুনারত্নে। ব্যাটের আগেই বল তার পেছনের প্যাড স্পর্শ করে। মাঠের আম্পায়ার আউটের সংকেত দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন লংকান অধিনায়ক, তবে তা কোনো কাজে আসেনি। ১৭ বল থেকে ৯ রান করেই সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে। ৩৫ বলে ১৩ রান করে উইকেটে রয়েছে ওশাদা ফার্নান্দো। আর অপর প্রান্তে তার সঙ্গে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস, দুই বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।

বাংলাদেশের বিপক্ষে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির