ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম

১ কোটি ৩৬ লাখ ডোজ করোনা টিকা ফেলে দিচ্ছে কানাডা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  11:39 AM

news image

অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ১ কোটি ৩৬ লাখ ডোজ করোনা টিকা ফেলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। সংবাদসংস্থা এপি কানাডা সরকারের এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে। টিকা নেয়ার লোক না থাকা ও কম চাহিদার কারণে এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

করোনা সংক্রমণ রুখতে ২০২০ সালে ২০ মিলিয়ন ডোজের জন্য অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে চুক্তি করে কানাডা। বর্তমানে ২.৩ মিলিয়ন কানাডার মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন। আর সেটা দেয়া হয় ২০২১ সালের মার্চ থেকে জুনের মধ্যে। কিন্তু অ্যাস্ট্রোজেনেকার টিকায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কানাডা প্রশাসন। এরপর দেশটির সরকার করোনা টিকার জন্য ফাইজার ও মর্ডানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

২০২১ সালের জুলাইয়ে ফের নতুন করে করোনা টিকাদানের সূচির কথা ঘোষণা করে কানাডা। যারা প্রথম ডোজ পাননি কিংবা দ্বিতীয় ডোজ নেবেনে এমন ১৭.৭ মিলিয়ন ডোজের প্রয়োজন পড়ে। 

সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী টিকা দেয়া হলেও দেখা গেছে, ১৩.৬ মিলিয়ন ডোজের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে সেগুলো ফেলে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানানো হয়েছে। এত টিকা নষ্ট হওয়ার মূল কারণ ছিলই অ্যাস্ট্রোজেনেকার প্রতি অনীহা।

এপি আরো জানিয়েছে, কানাডা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড ভ্যাকসিনের ৮.৯ মিলিয়ান ডোজ ব্যবহার করা সম্ভব হয়েছে। বর্তমানে কানাডায় ৮৫ শতাংশ মানুষের করোনার দ্বিতীয় ডোজ নেয়া সম্পন্ন হয়েছে। সারাবিশ্বে এর পরিমাণ মাত্র ৬১ শতাংশ। আর দরিদ্র দেশগুলোর মাত্র ১৬ শতাংশ মানুষ করোনার দ্বিতীয় ডোজ পেয়েছেন।

করোনা সংক্রমণ রুখতে ব্যাপতভাবে ব্যবহার করা হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড ভ্যাকসিন। তিনটি ট্রায়াল সম্পন্ন করার পরই দেয়া হয়েছিল ছাড়পত্র। তারপরও কানাডায় কেন অ্যাস্ট্রোজেনেকা ব্যবহার করা হলো না, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে জল্পনা। বর্তমানে করোনা সংক্রমণ রুখতে বের হয়েছে একাধিক টিকা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির