ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  11:16 AM

news image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর নির্মাণ খরচ টোল আদায়ের মাধ্যমে আগামী ২০৫৭ সাল নাগাদ উঠে আসবে। সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলী এ সংক্রান্ত প্রশ্ন করেন। লিখিত উত্তরে সেতুমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশন পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের টোল আদায়ের মধ্য দিয়ে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে।

তিনি বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেন। সেতু উদ্বোধনের পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন হতে আদায়কৃত টোল হতে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকার প্রদত্ত সমুদয় ঋণ পরিশোধ করবে। সে হিসেবে ২০৫৭ সালের মধ্যে সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে আসবে।

সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর করা এক প্রশ্নের উত্তরে এ আইন প্রণেতা আরো জানান, সেতু কর্তৃপক্ষের আওতায় দুটি সেতু হতে টোল আদায় করা হয়ে থাকে। সেতু দুটি হলো যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু ও ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতু। এ দুটি সেতুর স্বয়ংক্রিয় ওজন স্কেলের মাধ্যমে চলাচলকারী যানবাহনের ওজন নির্ণয় করা হয়।

তিনি বলেন, স্কেলের নির্ধারিত ওজনের অতিরিক্ত পণ্য বহন করে এমন ট্রাক বা যানবাহনকে সেতুতে চলাচল করতে দেওয়া হয় না।

সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর প্রশ্নের উত্তরে, সেতু বিভাগের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া অঞ্চলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির