ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

২২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  2:52 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ২২৯ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও আসার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলাবারুদ আসার ঘটনা দুঃখজনক। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।   

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে। নৌ পথে তাদের ফেরানোর সম্ভাবনা রয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাত হবে। সেখানে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির