ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

২৫৬ উপজেলায় অ্যাপে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  12:40 PM

news image

চলতি মৌসুমে ৬৪ জেলার ২৫৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে বোরো ধান কিনবে সরকার। ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। আগামী ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো সংগ্রহ করবে সরকার। খাদ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সেদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা। ধান কেনা হবে সরাসরি কৃষকের কাছ থেকে।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষকদের আগামী ২৭ মার্চ থেকে নিবন্ধন বা ধান বিক্রির আবেদন করতে হবে। কৃষক নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর প্রয়োজন হবে। নিবন্ধনের জন্য কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহায়তা নিতে পারবেন।

নতুন কৃষকের নিবন্ধনই ধান বিক্রয়ের আবেদন হিসেবে গণ্য হবে। পুরাতন নিবন্ধিত কৃষকদের শুধুমাত্র ধান বিক্রির আবেদন করতে হবে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। মোবাইল ফোনে গুগল প্লে-স্টোর থেকে ‘কৃষকের অ্যাপ’ ডাউনলোড করা যাবে। কৃষকের অ্যাপের মাধ্যমে প্রতি মণ ধান এক হাজার ৮০ টাকা দরে সরকারি গুদামে বিক্রির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে খাদ্য অধিদপ্তর। ৩৩৩-নম্বরে কল করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এক বিজ্ঞপ্তিতে খাদ্য অধিদপ্তর জানিয়েছে, নিবন্ধন, বরাদ্দ আদেশ এবং মূল্য পরিশোধের সনদ এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লটারি করা হবে। এতে সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির