ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২৮ দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২২,  11:46 AM

news image

প্রায় এক মাসের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় ফের স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।  

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়। সে হিসেবে ২৮ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার কমানো হলো। এর আগে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৮১৬ টাকা থেকে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো অপরিবর্তিত আসেনি।  

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৭ কমিয়ে ৮০ হাজার ১৩১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫১ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৪ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০১ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭০ টাকা করা হয়েছিল।

তার আগে গত ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছিল। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা করা হয়েছিল।

তার আগে গত ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে আর এক দফা স্বর্ণের দাম কমানো হয়। তার আগে ১১ সেপ্টেম্বর এবং ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। তবে তার আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির