ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

২ সপ্তাহ পেছাতে পারে বইমেলা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  12:37 PM

news image

এবারের অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না। বরং তা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১৬ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

তিনি বলেন, অফিশিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির