ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

৪১০ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২২,  11:27 AM

news image

৪১০ যাত্রী নিয়ে পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১। আজ রোববার (৫ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর সারাবিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালন করবেন। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে ৫০ শতাংশ (২৮ হাজার ৭৯৩) হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।

বিমান জানায়, ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরো সুন্দর, সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেয়া হচ্ছে। হজযাত্রীদের সব ইমিগ্রেশন ফরমালিটিজ ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। বিমান হজের আগে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি, চট্টগ্রাম-মদিনা রুটে ২টি এবং সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া হজপরবর্তীতে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে ৫১টি ও মদিনা থেকে ১৪টি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির