ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  12:45 PM

news image

মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। হিমবাতাসে অনুভূত হচ্ছে শীত। জানুয়ারি বিদায় নিলেও মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তরের এ অঞ্চলে। গত ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ৯ দশমিক ৮,  বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেঘ-ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলা। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্য। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ। 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির