ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৫ গোলের থ্রিলারের ম্যাচে বার্সার বিদায়

#

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  10:03 AM

news image

রোমাঞ্চে ঠাসা এক ম্যাচে গোল হলো মোট ৫টি। যাতে শেষমুহূর্তে হাসলো অ্যাথলেটিক বিলবাও। ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নিলো শিরোপাধারী বার্সেলোনা।
এক সপ্তাহের ব্যবধানে যেন ভিন্ন দুই বার্সেলোনার দেখা মিললো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া দলটি এবার পুরোটা সময় নিজেদের হারিয়ে খুঁজলো ফিরল। ম্যাচজুড়ে প্রবল চাপ ধরে রেখে দুই দফায় এগিয়ে যায় বিলবাও। বারবার লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি জাভি হার্নান্দেজের দল। ১২০ মিনিটের লড়াই জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বিলবাও।
পুরো ম্যাচে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও আক্রমণে ছিল উল্টো চিত্র। গোলের উদ্দেশ্যে বিলবাও মোট ১৯টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে প্রতিযোগিতাটির রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সাত শটের কেবল তিনটি লক্ষ্যে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির