ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২২,  12:24 PM

news image

আজ শুক্রবার (২০ মে) থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে আবারো কর্মহীন হয়ে পড়েছেন দ্বীপজেলা ভোলার হাজার হাজার জেলে।

জাটকা সংরক্ষণে দুই মাসের অভিযান শেষ হতে না হতেই আবারো নিষেধাজ্ঞা মড়ার ওপর খাঁড়ার ঘা বলছেন জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছে, মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম।

মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় বৃহস্পতিবার (১৯ মে) মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ৪৭৫ প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়াসহ সাগরে কিছুই ধরা যাবে না।

আগে অনেকে ফিরলেও ঘোষণার পর সাগর থেকে ঘাটে ভিড়ছে ভোলার ফিশিং বোটগুলো। মাত্র ১৯ দিনের মধ্যে আরেকটি নিষেধাজ্ঞায় আবারো বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। দ্রুত সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের।

এদিকে, কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তায় আনার আশ্বাস দিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। জেলার ১ লাখ ৫৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী ৬৩ হাজার ৯০০ জেলেকে ৬৫ দিনে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির