ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে পোষ্য সোসাইটির প্রাতিষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : এলজিআরডি মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন কি না সিদ্ধান্ত সংসদে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪ ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

‘আর্জেন্টিনা মানে শুধু মেসি না’

#

স্পোর্টস ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২২,  12:12 PM

news image

গতবারের মতো এবারের বিশ্বকাপ যাত্রাটাও দুর্দান্ত কাটছে ক্রোয়েশিয়ার। কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনালের টিকেট কেটে ফেলেছে লুকা মদ্রিচের দল। তবে সেমির লড়াইয়ে কঠিন পরীক্ষা ইউরোপিয়ান দলটির সামনে। লিওনেল মেসির উজ্জীবিত আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে হবে গতবারের রানার আপদের।

প্রথম ম্যাচে সৌদি আরবের ধাক্কা সামলে বিশ্বকাপে এখন পর্যন্ত ফেভারিটের মতোই খেলেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে শেষ চারের লড়াইয়ে। দলের সেরা তারকা লিওনেল মেসিও আছে দারুণ ছন্দে। এমন আর্জেন্টিনাকে হারানো বাড়তি চাপ যেকোনো দলের জন্যই। তবে মেসিকে ঘিরে খুব একটা পরিকল্পনা সাজাচ্ছে না ক্রোয়েশিয়া, জানালেন দলটির স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচ।

শেষ চারের লড়াইকে সামনে রেখে রোববার দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে এসেছিলেন ব্রুনো পেটকোভিচ। গত ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে সমতাসূচক গোল করা পেটকোভিচ আজ সাংবাদিকদের সামনেও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। কথাবার্তায় খুব একটা পরোয়া করলেন না সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে। 

২৮ বছর বয়সী এ তারকার মতে, শুধু মেসি মানেই আর্জেন্টিনা নয়, দলটিতে আরও ভালো তারকা খেলোয়াড় রয়েছেন। তাই শুধু মেসিকে নিয়ে না ভেবে পুরো দলকে ঘিরে পরিকল্পনা সাজাবেন তারা। এছাড়া মেসিকে ম্যান মার্কিংয়ের মধ্যেও রাখবেন না বলেও এসময় জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার এ ফরোয়ার্ড। 

‘আমাদের মেসিকে আটকানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে থামাতে কোনো পরিকল্পনা করি না। আমাদের পরিকল্পনা থাকে পুরো দলকে নিয়ে। আমরা তাদের দলটাকে আটকানোর চেষ্টা করব, কোনো বিশেষ খেলোয়াড়কে মার্ক করার চেষ্টা করব না। আর্জেন্টিনা মানে শুধুই মেসি না। তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলটাকে থামাতে হবে।’

আগামী কয়েকদিন এভাবেই চলবে কথার লড়াই। সে লড়াইয়ের শেষে মঙ্গলবার রাতে মাঠের লড়াইয়ে নামবে দুদল। গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ আছে, কারণ ৪ বছর আগেই তো বিশ্বমঞ্চের ফাইনালে খেলেছিল তারা। আবার মেসির দুর্দান্ত ফর্ম বেশ উজ্জীবিত রাখবে আর্জেন্টিনাকেও। তবে শেষ পর্যন্ত কে ফাইনালে ওঠে সেটা জানতে অপেক্ষা করতে হবে  আগামীকাল রাত পর্যন্ত, বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে দুদল। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির