ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২২,  11:48 AM

news image

জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল বুধবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে যা বলা আছে- সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।  সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

গত ২০ ফেব্রুয়ারি  ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সেদিন তিনি জানান, ২০২০ সালে হাইকোর্টের একটা রায় আছে। সেখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে কারণে আজ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচার করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির