ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

‘মেসিকে যে পছন্দ করে না, সে ফুটবলই বোঝে না’

#

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  12:23 PM

news image

স্বপ্নের ফানুস উড়িয়েছে আর্জেন্টিনা। সবে ধন নীলমণি-লিওনেল মেসি। তাকে ঘিরেই যতো প্রত্যাশা। আর মাত্র দুটো ম্যাচ, যেখানে জিতলেই ধরা দেবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। তার আগে সেই ১৯৮৬ সালের স্মৃতিতে বুঁদ আর্জেন্টাইনরা। সেই বছরই শেষবার বিশ্বকাপ জিতেছে তারা। ডিয়াগো ম্যারাডোনা খুশির বন্যায় ভাসিয়েছিলেন তাদের। তারপর থেকে বিশ্বকাপ মানেই একরাশ হতাশাই সঙ্গী!

তবে এবার মেসি যখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে তখন ঠিকই ট্রফিতে চোখ আর্জেন্টিনার। সমীকরণ মেলানোর এই ধাপে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়া পরীক্ষা। সেমি-ফাইনালের এই লড়াইয়ে জিতলেই দল পা রাখবে কাতার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। 

সামনের দুই ম্যাচ নিয়ে আশাবাদী আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য হোর্হে ভালদানো। বিশেষ করে মেসি যখন দলে তখন আশাবাদী হতেই হয়। ম্যারাডোনার সতীর্থ ভালদানো বলছিলেন, ‘লিওনেল (মেসি) দারুণ খেলছে। এবার দলের সঙ্গে আগের তুলনায় অনেক বেশি সম্পৃক্ত ও। তার নিজের খেলাটাও খেলে যাচ্ছে। আমি তো বলবো মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।’

ভালদানো সঙ্গে আরও যোগ করলেন, ‘দেখুন, আমি মেসিকে যেদিন প্রথম দেখি, সেদিন থেকেই ওর প্রতি মুগ্ধতা ছড়িয়েছে। সময় তো কম হয়নি। ২০ বছর তো হয়েই গেল। আমি বলবো মেসিকে যে পছন্দ করে না, সে আসলে ফুটবলই বোঝে না।’

ঠিক তাই, দারুণ মেজাজে আছেন মেসি। গোটা ক্যারিয়ারটাই একই ছন্দে রেখেছেন। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা এরপর বেশ ভালোভাবেই ফিরেছে। দলের দুর্দান্ত এ কামব্যাকে সবচেয়ে বড় অবদান অধিনায়ক মেসির। বিশ্বকাপের এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এই প্লেমেকার। গোল করা এবং করানোতেও দাপট দেখিয়ে যাচ্ছেন। তবে তার মতো কিংবদন্তির ক্যারিয়ার পূর্ণতা পেতে যে ওই সোনার ট্রফিটা চাই!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির