জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর সরিয়ে সড়ক প্রশস্ত করা হয়েছে।
এতে যানজট কমার পাশাপাশি যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে। একই সঙ্গে নতুন সীমানা প্রাচীরে দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন, দেশপ্রেম, পরিবেশ সংরক্ষণ ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। খাদ্যগুদামের সীমানা প্রাচীরের কারণে সড়কটি সরু থাকায় প্রায়ই যানজট সৃষ্টি হতো। দুর্ঘটনাও ঘটত। এসব দুর্ঘটনায় বিভিন্ন বয়সের অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ অবস্থায় সড়কটি প্রশস্ত করার দাবি জানান বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অবহিত করেন। পরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সীমানাপ্রাচীর সরিয়ে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেন। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খাদ্যগুদামের নতুন সীমানাপ্রাচীরে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। দেয়ালের বিভিন্ন অংশে লেখা হয়েছে, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।’ আরেকটি বার্তায় বলা হয়েছে, ‘দলমত-বিশ্বাস যার যার, দেশটা আমাদের সবার; দলমতনির্বিশেষে দেশ গড়ব মিলেমিশে।’
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দেয়ালে মাদকবিরোধী বার্তাও স্থান পেয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পরিবেশ রক্ষা ও সামাজিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এসব বার্তার মাধ্যমে দলমত-নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সুন্দর সমাজ নির্মাণের আহ্বান জানানো হয়েছে।
কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আহম্মেদ বলেন, সড়কটি প্রশস্ত হওয়ায় আমাদের চলাচলে সুবিধা হয়েছে। আগে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হতো। দেয়ালে লেখা বাণীগুলোও আমাদের ভালো কাজ করতে উৎসাহিত করে। আমরা চাই, সবাই মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকুক, নিয়মিত পড়াশোনা করুক এবং দেশকে ভালোবাসুক।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, খাদ্যগুদামের সামনের সড়কটি সরু থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। সীমানাপ্রাচীর সরিয়ে সড়ক প্রশস্ত করায় মানুষের চলাচলে সুবিধা হয়েছে। দেয়ালে সচেতনতামূলক বার্তা লেখার উদ্যোগটিও ভালো। এসব বার্তা মানুষকে সচেতন হতে এবং সমাজের জন্য ভালো কাজ করতে উৎসাহিত করবে।
কলমাকান্দা বাজার মালিক সমিতির সভাপতি এস এম আলমীর মিয়া বলেন, বাজারের যানজট নিরসন ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সড়ক প্রশস্ত হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা উপকৃত হচ্ছেন। পাশাপাশি দেয়ালে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই, সবাই মিলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর কলমাকান্দা গড়ে তুলতে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের দুর্ভোগ কমানো এবং নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্থানীয়দের সমস্যার কথা জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষের চলাচল সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করাও জরুরি। দেয়ালে সচেতনতামূলক বার্তা লেখার উদ্দেশ্য হলো মানুষকে ভালো কাজে উৎসাহিত করা। আমরা এমন একটি কলমাকান্দা চাই, যেখানে দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের স্থান থাকবে না। সবাই দলমত-নির্বিশেষে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত