আজকের খবর
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়..
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।পোস্টে জানানো হ..
মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি..
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত ৩টা ৩৮ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্..
রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি বলেছে, তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত।সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ব..
আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (১২ মার্চ) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্..
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ শুরু করেন। যান চলাচল বন্ধ থাকায় এতে দুর্ভো..
বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপ..
জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, জনগণকে ঘিরে আমরা রাজনীতি করি। সুতরাং আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। রাজনীতিবিদরা কেন এসব বিষয়ে বেশি বেশি ডিবেট করছে না যে, আমি কীভাবে ব..
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসময় অভিযানে নিহত জঙ্গিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।এছাড়া সর্বশেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বুধবার (১২ মা..
টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে এক কোটি মানুষের মধ্যে বিক্রির জন্য ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১.৪৪ মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৩৬ টাকা।জানা গেছে, টিসিবির মাধ্যমে ফ্যাম..
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় লিভ টু আপিল নিষ্পত্তি না পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। রোববার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেয়। এ বিষয়ে ৩০ অক্টোবর পরবর্ত..
পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ভূমিকা ও গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিতে নোবেলজয়ী মুহাম্মাদ ইউনূসের বিরুদ্ধে নানা সময়ে অভিযোগ করে আসছেন। বুধবার (২৯ জুন) গণমাধ্যমে এই সব অভিযোগের জবাব পাঠিয়েছেন প্রফেসর ইউনূস, যা হুবহু তুলে ধরা হলো-সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নোবেল লরিয..
দেশে কোনো ধরনের খাদ্য সংকট কিংবা হাহাকার হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার (৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।কৃষিমন্ত্রী বলেন, আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমাদের যে ফুড..
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কারাবন্দি কেন্দ্রীয় নেতাদের মুক্তি, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদ এবং নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।মঙ্..
ঘূর্ণিঝড় সিত্রাং যে দুর্যোগ নিয়ে এসেছিল সোমবার দিবাগত রাত থেকেই তা কাটতে শুরু করে। ফলে মঙ্গলবার সকাল থেকেই ক্রমশ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিল হেমন্ত। তবে মেঘের দাপটে নিজেকে ঢেকেই রাখতে হয়েছে সূর্যকে। তবে বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশে চকচকে রোদের দেখা মিলছে। এদিকে সিত্রাং-এর হাত ধরে প্রকৃতিতে শী..
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১০ মে) সকালে কমিশনের প্রশিক্ষণ ভবনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।সিইসি বলেন, সম্পূর্ণ ইভিএমে ভোট নেয়ার ব..
দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাস..
চলতি বছর এখন পর্যন্ত (৩ জুলাই রাত ২টা) ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৯ হাজার ৫৬৫ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং ..
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৭ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা ..