আজকের খবর
বাসভবনে বিক্ষোভকারীদের হানার আগে নিরাপদ স্থানে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশটির প্রধান বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে উড়িয়ে নেয়া হয়েছে। সোমবার (১১ জুলাই) বিমানঘাঁটিতে লঙ্কান প্রেসিডেন্টের পৌঁছানোর খবর জানাজানি হওয়ার পর বিদেশে তার নির্বাসনে যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে।..
শত ভোগান্তি উপেক্ষা করে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদের পরদিন বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল (মঙ্গলবার) থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন।সোমবার (১১ জুলাই) বিকেলে রাজধানী..
ইউরোপে গ্যাস সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (১১ জুলাই) সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুট..
ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসা..
এবারের উইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ দল। তবে ‘প্রিয়’ ওয়ানডে ফরম্যাটে ফিরেই দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের দেওয়া ১৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সফরকারীরা।দাপ..
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ আরও কমেছে, সেই সঙ্গে বেড়েছে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট থেকে জানা গেছে এ তথ্য।ওয়েবসাইটটির তথ্য অনুয..
কোরবানি দেওয়া পশুর চামড়া কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরা। গরুর চামড়া কিনতে কিছুটা আগ্রহ থাকলেও খাসির চামড়ার ক্ষেত্রে তা যেন একবারেই নেই। ফলে ১০-১৫ টাকা পিসেও কোনো মৌসুমি ব্যবসায়ী খাসির চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ক্ষেত্র বিশেষ বিনামূল্যে খাসির চামড়া দিলেও কেউ তা নিতে রাজি হচ্ছেন না।রোবব..
রাজধানীর বিভিন্ন এলাকার বিত্তবানদের বাড়ি থেকে সারা দিন ঘুরে ঘুরে কোরবানির মাংস সংগ্রহ করেছেন তারা। নিজেদের প্রয়োজন মতো মাংস রেখে সন্ধ্যায় বাকি মাংস বিক্রি করে দেন। তাদের কাছ থেকে মাংস কেনেন ঢাকা শহরের নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। দিনশেষে তারা এসব মাংস স্ব..
শুধু আত্মত্যাগই নয়; বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শনও কোরবানি। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আদম (আ.) থেকে শুরু করে সব নবীর যুগেই কোরবানি পালিত হয়েছে। এটি ‘শাআইরে ইসলাম’ তথা ইসলামের প্রতীকী বিধানাবলিীর অন্তর্ভুক্ত। সামর্থ্যবান পুরুষ-নারীর ওপর কোরবানি ওয়াজিব। কোরবানির মাধ্যমে..
সারাজীবন ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাতেন। শুধু তাই নয়, রেল দুর্ঘটনার বিষয়েও আমজনতাকে সতর্ক করতেন তিনি। রেল পুলিশের সেই সাব-ইনস্পেক্টর নিজেই মারা গেলেন ট্রেনের ধাক্কায়! ঘটনাটি ভারতের হরিয়ানার পানিপথের।নিহতের নাম ঈশ্বর সিংহ। গত ৩২ বছর ধরে পানিপথ জিআরপিতে কর্মরত ছিলেন তিনি..
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টি। এরপর গত মে-জুন মাসে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। যে লড়াই ছিল টাইগারদের জন্য ভুলে যাওয়ার মতো (৩-০)। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সিরিজ শুর..
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।ঝামেলা এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে চলে এস..
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের ২২১ জন এমপি। গতকাল শুক্রবার তারা এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।যে ২২১ জন এমপি চি..
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে। এই ম্যাচেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টাইগার পেসার তানজিম হাসান সাক..
দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল নেপালে দেখা দিয়েছে নতুন সংকট। বিক্ষোভ-সহিংসতার জেরে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো।এমনকি পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের পদক্ষেপকে তারা অসাংবিধানিক আখ্যা দিয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ..
রাজধানী ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আরো ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, দেশের উপর দ..
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া গত বছরের ওই আন্দোলনের সময় পুলিশ..
দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।আজ (শনিবার) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম..
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন।এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি..
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আও..