ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আমাদের গল্প

#

ডেস্ক রিপোর্ট

০৪ জুন, ২০২২,  5:07 PM

news image

ফিরছি আমি বাড়ি,, একা একা 

তুমিও ফিরছো নিশ্চয়ই, 

এই পথেই তো রোজ ঘরে ফিরি দু'জন

তবু  দু'জনের ঘর কখনো এক হয়না

যেমন রোজ তোমাকে দেখি আমি

তারপরও আমাদের দেখা হয়না।।


পথের ক্লান্তি,.জ্যাম-ঘাম,বসের বকুনি,

প্রমোশনটা এবার হবে কি হবে না

মাইনে পেতে কতো তারিখ? 

কলিগের চোরা চাহনি! 

সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 

আমরা ঘরে ফিরি 

শুধু দু'জনকে দেখবো বলে

তবু আমাদের দেখা হয়না।। 


ছেলেটার ক্লাস,,বেতনের সময় হয়েছে 

ও ঠিকমতো পড়ছে তো?

বাচ্চাটার আরেকটা টিউটর দরকার

অংকে ভীষণ কাঁচা

থাকলে হয়তো বলতে

"একদম মায়ের মতো হয়েছে ",

বাবার ওষুধ,, মায়ের পানের কৌটা

এসব ভাবতে ভাবতে একসময় ঘরে ফিরি ।।


কিন্তু আসলেই কি ঘরে ফিরি আমরা ? 

চারদেয়ালে ঢাকা এই কোটরটাকে

সত্যিই ঘর বলা যায়? 

এখানেই কি ফিরতে চেয়েছিলাম? 

এটাই কি গন্তব্য? 


দু'জনে একই পথে ঘরে ফিরি রোজ 

আটপৌরে নাগরিক জীবনে

তোমার আমার যোজন -যোজন দুরত্ব 

দুনিয়ার সব ক্লান্তি জড়ো করে এক সময় ঘুমিয়ে পড়ি

তুমি  আমাকে ভুলে যাও,, আমি তোমাকে।।। 


তারপর... 


পরের দিন আবারও শুরু হয় আমাদের ঘরে ফেরার গল্প

দিনশেষে একটা করে নতুন গল্প লিখি আমরা

আমাদের গল্পে সবাই থাকে,, শুধু আমরা থাকিনা।। 


©️সোনিয়া হক 💙💙

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির