ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির শামা ওবায়েদের সভাপতিত্বে অভিবাসন ইস্যুতে মতবিনিময় সভা নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

তুমি আসবে বলে : বিথী চৌধুরী

#

ডেস্ক রিপোর্ট

০৭ জুন, ২০২৩,  2:43 PM

news image

তুমি আসবে বলে,

সকাল সাঁঝে চেয়ে থাকি পথোপানে..

তুমি আসবে বলে,

আনমনা হই, মন পড়ে রয় তোমার ধ্যানেই..

তুমি আসবে বলে,

ঘুম ভেঙ্গে যায় রোজ প্রভাতে,

তুমি আসবে বলে,

বকুল ফুলের মালা গাঁথী আপন হাতে..

তুমি আসবে বলে,

সুখ স্বপনে রাত্রি জাগে দুটি আঁখি 

তুমি আসবে বলে,

বিভোর হয়ে মাতাল হাওয়া অঙ্গে মাখি..

তুমি আসবে বলে,

আমার এই হৃদয় সাজে রঙ্গীন স্বপ্নে..

তুমি আসবে বলে,

দুটি আঁখি ভরেছি মায়ার কাজলেতে...

তুমি আসবে বলে,

অঙ্গে আমার জড়িয়ে রাখি নীল শাড়ীতে

তুমি আসবে বলে,

ললাট আমার লাজ রাঙা হয়ে উঠে

মুখো খানিতে

তুমি আসবে বলে,

তোমার ছবি আঁকি আমার মনের আয়নাতে...

তুমি আসলেই যেন,

প্রথম পলক পড়ে তোমার

দৃষ্টিতে...!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির