ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তোর কাছে কি প্রেম চেয়েছি!

#

ডেস্ক রিপোর্ট

০৬ মে, ২০২৩,  8:18 PM

news image

তোর কাছে কি প্রেম চেয়েছি!

সালেহ বিপ্লব

তোর কাছে কি প্রেম চেয়েছি?

কমলা কোয়া ঠোটের ছোঁয়া, 

আচম্বিতে লুফে নিতে 

কক্ষনো কি ভান ধরেছি? 

মরাল গ্রীবায় তিলটাকে তোর 

দেখে শুঁকে মনের সুখে 

কক্ষনো কি তাল করেছি? 

বলিস না কেন? বল তো দেখি 

আলো এবং অন্ধকারে, 

জোনাকমাখা পুকুর ধারে 

তোর সাথে কি প্রেম করেছি? 

ঘোর কুয়াশায় কাঁপন নিয়ে, 

তোর আঁচলে কক্ষনো কি মুখ গুঁজেছি?

বেতসলতা যৌবনে ভার, 

ভুলেও কি দুই একবার

মধুর চাকে ইচ্ছে করে ঢিল দিয়েছি?

বলিস না কেন? বলতে হবে। 

ফুসলে তোকে কোথায় কবে 

আলতা চুড়ি রঙ্গিন ফিতে খুব সেধেছি!

এখন এমন চুপটি কেনো, 

বলিস না কেন, 

আমার বাউল মনের ঘরে 

কোন সে কবে চুপিসারে 

আলিঙ্গনে তোকে আমার 

বুকের মাঝে ঠিক বেঁধেছি? 

তোর কাছে কি প্রেম চেয়েছি? 

মনটাকে তোর দেখতে চেয়ে, 

বুকে কি তোর বান মেরেছি? 

ডাকাত সেজে টান মেরেছি?

মাথার উপর একটু নুয়ে 

কুন্তল তোর আলতো ছুঁয়ে, 

কপোল কিবা কপালটা তোর 

অধর কিবা ওষ্ঠে চেপে

ভেতর কিবা বাইরে তোকে খুব পেয়েছি? 

রাত ডুবেছে শ্রাবণ  মেঘে, 

কদম ফুলের সুবাস মেখে 

হঠাৎ জেগে ঘুমের ঘোরে কি বেঘোরে

কক্ষনো তোর কপোত বুকের ওম চেয়েছি? 

সত্যি করে বলতে পারিস

রাত কি ভোরে, ভরদুপুরে 

ঘুঘুর মত উদাস সুরে

একবারও তোর মনের ঘরে দোর নেড়েছি?

একদিনও কি তোকে আমার পর করেছি?

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির