ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আমার দিন ফুরালো - রবীন্দ্রনাথ ঠাকুর সকলের উদ্দেশ্য : সাদেকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  12:37 PM

news image

আমার দিন ফুরালো


রবীন্দ্রনাথ ঠাকুর 


আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে

গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥

বনের ছায়ায় জলছলছল সুরে

হৃদয় আমার কানায় কানায় পূরে।

খনে খনে ওই গুরুগুরু তালে তালে

গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥

কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে,

তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।

বুকে দোলে তার বিরহব্যথার মালা

গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা।

মনে হয় তার চরণের ধ্বনি জানি--

হার মানি তার অজানা জনের সাজে॥

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির