ঢাকা ০৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন

আহারে খোমাকিতাব

#

বিনোদন ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  10:17 PM

news image

আহারে খোমাকিতাব 

সোনিয়া হক

মনের ফটকে ঝুলছে তালা

প্রবেশাধিকার বন্ধ, 

তাই দেখে কিছু দুষ্ট বালক

ভাবিলো আমায় মন্দ। 

ফেসবুকে তারা সবাই মিলিয়া 

আমায় দিয়াছে ছুটি, 

লাভ আর লাইক কমিয়া গিয়াছে

কমেন্টস ও মোটামুটি । 

অবশেষে তাই বাধ্য হইয়া,দুয়ার  দিলাম খুলে,

এইবার তারা কোথা হতে যেন আসিলো যে দলে দলে? 

এ এটা লিখিলো, ও ওটা লিখিলো

লিখিলো মনের কথা, 

সারাদিন শুধু এই চলে খালি

রাত্তিরে মাথা ব্যথা।

মনের দুয়ার খুলিয়া শেষে  

মগজটাই গেলো ক্ষয়ে,

খোমাকিতাবের আহ্লাদীপনা,

সবটাই যাই সয়ে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির